Daily Current Affairs In Bengali – 29 March 2026

১. বিশ্ব পুতুল নাচ দিবস (World Puppetry Day) কবে পালিত হয়–২১ মার্চ। এবারের থিম ছিল— “Celebration of Light of Life: The Hyena’s Dream”।

২. ২০২৬ সালে মর্যাদাপূর্ণ এবেল পুরস্কারে (Abel Prize) কাকে ভূষিত করা হয়েছে–জার্মান গণিতবিদ গ্রেট ফাল্টিংস (Gerd Faltings)। গণিতশাস্ত্রে এটি অন্যতম শ্রেষ্ঠ সম্মান ।
৩. ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে–অস্কারজয়ী সংগীত পরিচালক এ. আর. রহমান ।

৪. ২০২৫ সালের সরস্বতী সম্মানের জন্য কাকে মনোনীত করা হয়েছে–প্রখ্যাত বাঙালি সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। তাঁর উপন্যাস ‘হরপার্বতী কথা’-র জন্য তিনি এই সম্মানে ভূষিত হতে চলেছেন ।
৫. ২০২৮ সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে–ভারত (ওড়িশার ভুবনেশ্বরে)। এশিয়ার চতুর্থ দেশ হিসেবে ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে ।
৬. ২৪তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে রয়েছ–হরিয়ানা (মোট ৯৫টি পদক)। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে গুজরাট ।
৭. ২১তম এএফসি উইমেনস এশিয়া কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোন দেশ শিরোপা জিতেছে–জাপান (এটি তাদের তৃতীয় শিরোপা) ।
৮. এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬-এ ভারতীয় তিরন্দাজরা কতগুলি ব্রঞ্জ পদক জিতেছে–দুটি (ভারতীয় মহিলা রিকার্ভ দল এবং পুরুষদের কম্পাউন্ড দল) ।
৯. ২০২৭ সালের জনগণনার (Digital Census) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে–ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। এই জনগণনার মাসকট হলো ‘প্রগতি’ (মেয়ে) এবং ‘বিকাশ’ (ছেলে) ।
১০. স্কাই ট্র্যাক্স র্যাঙ্কিং (Skytrax) অনুযায়ী বিশ্বের সেরা ৩০টি বিমানবন্দরের তালিকায় ভারতের কোন বিমানবন্দর স্থান পেয়েছে?
— ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)। এটি ২৮তম স্থানে রয়েছে এবং টানা ৮ বার দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে ।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ