Daily Current Affairs In Bengali – 28 March 2026

১. বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day) কবে পালিত হয়–২৭ মার্চ। এবারের থিম ছিল— “Theatre and a Culture of Peace” ।

২. পশ্চিমবঙ্গের প্রথম ‘রাম টাওয়ার’ কোথায় উদ্বোধন করা হয়েছে–হাওড়া জেলার জগৎবল্লভপুরে। এই টাওয়ারটি প্রায় ৬০ ফুট উঁচু ।
৩. কোন গোষ্ঠী ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (RCB) দলের পূর্ণ মালিকানা অধিগ্রহণ করেছে–আদিত্য বিড়লা গ্রুপ ।
৪. ২০২৬ সালের ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস’ (Khelo India Tribal Games) কোন রাজ্যে আয়োজিত হবে–ছত্তিশগড় (২৫ মার্চ থেকে ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত) ।
৫. ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের কোন রাজ্যটি বস্ত্র (Textile) রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে–তামিলনাড়ু (ভারতের মোট বস্ত্র রপ্তানির প্রায় ২২ শতাংশ) ।
৬. ২০২৬ সালের ২৮ মার্চ কে NMDC লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন–শ্রীকৃষ্ণ কুমার ঠাকুর ।

৭. ২৪তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী কিপা মেরো (Kipa Mero) কোন রাজ্যের বাসিন্দা–অরুণাচল প্রদেশ (মহিলাদের জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতেছেন) ।
৮. ভারত সরকার কাকে সেবি (SEBI)-র পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে–কে. ভি. রমণামূর্তি (৩ বছরের মেয়াদের জন্য) ।
৯. ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে সম্প্রতি কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল পাস করেছে–গুজরাট (উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য) ।
১০. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড কে করেছেন-
– রুয়ান্ডার ক্রিকেটার ফেনি উতাগুশি মানিন্দে (বয়স: ১৫ বছর ২২৩ দিন) ।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ