Daily Current Affairs In Bengali – 27 March 2026

১. প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সুখ দিবস (International Day of Happiness) পালিত হয়?– ২০শে মার্চ। ২০১৩ সাল থেকে এটি পালিত হচ্ছে। ২০২৬ সালের থিম হলো: “Caring and Sharing”। এ বছর ফিনল্যান্ড টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে।

২. ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড কে গড়লেন?– নরেন্দ্র মোদি। তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড ভেঙে দিয়েছেন (গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিত সময় ধরে)।
৩. ক্রিস্টিয়ানো রোনালডোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোল করার মাইলফলক কে অর্জন করেছেন?– লিওনেল মেসি। তিনি বর্তমানে ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন।
৪. ২০২৬ সালে ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গেলস খেতাব কে জয় করেছেন?– অনাহত সিং। তিনি ফাইনালে মিশরের হানা মোয়াতাজকে পরাজিত করেন। পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন অভয় সিং।
৫. সিটি ইউনিয়ন ব্যাংক (City Union Bank) কোন ভারতীয় ক্রিকেটারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?– রবীন্দ্র জাদেজা। আগামী দুই বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

৬. সম্প্রতি ‘সারহুল’ (Sarhul) উৎসবটি ভারতের কোন রাজ্যে অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়েছে?– ঝাড়খণ্ড। এটি ওরাওঁ, মুন্ডা এবং হো উপজাতির প্রধান বসন্ত উৎসব এবং মূলত শালগাছের পূজা।
৭. কোন আইআইটি (IIT) প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের জন্য নমনীয় সেমিকন্ডাক্টর সেন্সর তৈরি করেছে?– আইআইটি যোধপুর। এই সেন্সরটি শরীরের অস্বাভাবিক জৈব রাসায়নিক পরিবর্তন শনাক্ত করতে সক্ষম।
৮. সম্প্রতি কোন ব্যাংককে ‘ইনিশিয়েটিভ অফ দা ইয়ার ২০২৬’ (Initiative of the Year) সম্মানে ভূষিত করা হয়েছে?– আরবিআই (Reserve Bank of India)।
৯. পশ্চিম এশিয়ার লজিস্টিক সমস্যা মোকাবিলার জন্য ভারত সরকার কোন বিশেষ প্রকল্পটি অনুমোদন করেছে?– রিলিফ (RELIEF – Resilience and Logistics Intervention for Export Facilitation)। এটি রপ্তানিকারকদের লজিস্টিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
১০. আয়কর আইন ২০২৫ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়কর দপ্তর কোন অভিযানটি শুরু করেছে?
— প্রারম্ভ ২০২৬ (PRARAMBH 2026)। নতুন আয়কর আইনটি ১লা এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে।