Daily Current Affairs In Bengali – 26 March 2026

১. প্রতি বছর কোন তারিখে বিশ্বব্যাপী জল দিবস (World Water Day) পালন করা হয়?– ২২শে মার্চ। ১৯৯৩ সাল থেকে মিষ্টি জলের গুরুত্ব বোঝাতে এটি পালিত হয়ে আসছে।
২. নির্বাচন কমিশন কত বছর বয়সের বেশি নাগরিকদের জন্য বাড়িতে বসে পোস্টাল ব্যালট সুবিধার কথা ঘোষণা করেছে?– ৮৫ বছর। প্রবীণ এবং প্রতিবন্ধী ভোটারদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

৩. ভারতে প্রথম ২৪x৭ এলপিজি (LPG) এটিএম কোন শহরে চালু করা হয়েছে?– গুরুগ্রাম। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি চালু করেছে।
৪. ভিম (BHIM) পেমেন্ট অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?– এম.এস. ধোনি। ডিজিটাল আর্থিক লেনদেন প্রসারের জন্য প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
৫. গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবথেকে সন্ত্রাস কবলিত দেশ কোনটি?–পাকিস্তান। এই তালিকায় ভারত ১৩তম স্থানে রয়েছে।

৬. কোন রাজ্য সরকার দুগ্ধ খাতকে উৎসাহিত করার জন্য জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের (NDDB) সাথে চুক্তি স্বাক্ষর করেছে?– হিমাচল প্রদেশ।
৭. যুক্তরাজ্য-ভারত ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার জন্য কাকে ‘নাইট কমান্ডার অফ দা অর্ডার অফ দা ব্রিটিশ এম্পায়ার’ (KBE) উপাধিতে ভূষিত করা হয়েছে?– এন. চন্দ্রশেখরন (টাটা সন্সের চেয়ারম্যান)।
৮. ‘গোটেক ২০২৬’ (Gotech 2026) প্রদর্শনীটি কোন শহরে আয়োজিত হবে?– পুনে। এটি গো-ভিত্তিক কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিকাশের একটি উদ্যোগ।
৯. কোন সরকারি সংস্থা নারী কৃষকদের জন্য ‘কৃষি সখী’ কর্মসূচি চালু করেছে?– এআইসি (Agriculture Insurance Company of India)। গ্রামীণ মহিলাদের কৃষি বীমা সম্পর্কে সচেতন করার জন্য এই প্রকল্প।
১০. ভারত ও ইন্দোনেশিয়া কোন ঐতিহাসিক হিন্দু মন্দিরের সংস্কারের জন্য যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছে?
– – প্রামবানান (Prambanan)। এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত নবম শতাব্দীর একটি হিন্দু মন্দির।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ