Daily Current Affairs In Bengali – 1 st April 2026

১. মার্ক জুকারবার্গকে অতিক্রম করে কে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্মিত বিলিয়নার (Self-made Billionaire) হয়েছেন–ভারতীয় বংশোদ্ভূত সূর্য মিধা (বয়স মাত্র ২২ বছর)।
২. পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি (DGP) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?–সিদ্ধনাথ গুপ্ত (১৯৯২ ব্যাচের আইপিএস কর্মকর্তা)। তিনি পীযূষ পান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন ।

৩. ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)-র নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?–ম্যাট ব্রিটেন (তিনি গুগলের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন)। তিনি টিম ডেভির স্থলাভিষিক্ত হচ্ছেন ।
৪. থাইল্যান্ডের ৩৩তম প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?–অনুতিন চার্নভিরাকুল ।

৫. আইপিএল ২০২৬ (IPL 2026)-এর উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে আয়োজিত হয়েছে?–বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (২৮ মার্চ ২০২৬-এ আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ) ।
৬. ২০২৭ সালের অষ্টম কমনওয়েলথ ইউথ গেমস (Commonwealth Youth Games) কোন দেশ আয়োজন করবে?–মাল্টা ।
৭. কাকে ‘গ্র্যান্ড প্রাইজ ফর কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড পিস’ (Grand Prize for Contribution to World Peace) প্রদান করা হয়েছে?–তেলেঙ্গানার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জুপাল্লি কৃষ্ণরাও ।
৮. এটিএমএ (ATMA – Automotive Tyre Manufacturers’ Association)-র চেয়ারম্যান হিসেবে কে পুনঃনির্বাচিত হয়েছেন?–অরুণ মাম্মেন ।
৯. ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ (Terafab) প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী?–সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন (টেক্সাসের অস্টিনে টেসলা ও স্পেস-এক্স যৌথভাবে এটি তৈরি করছে) ।
১০. কোন অলিম্পিক পদকজয়ী ভারতীয় হকি খেলোয়াড় আন্তর্জাতিক হকি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন?
— গুরুজন্ত সিং (তিনি ২০২০ টোকিও এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রঞ্জ পদক জিতেছিলেন) ।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ