Daily Current Affairs In Bengali – 31 March 2026

১. বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) কবে পালন করা হয়?–২৩ মার্চ। এবারের থিম ছিল— “Observing Today, Protecting Tomorrow” ।
২. চাইনিজ গ্র্যান্ড প্রিক্স (Chinese Grand Prix) ২০২৬ কে জিতেছেন?–আন্দ্রিয়া কিমি আন্তনেলি (ইতালীয় রেসিং ড্রাইভার)। এটি মার্সিডিজ দলের হয়ে তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড প্রিক্স জয় ।

৩. ২০২৬ সালের জন্য বিশ্বের শীর্ষ ‘ফুল সার্ভিস’ প্রদানকারী বিমান সংস্থা হিসেবে কার নাম ঘোষিত হয়েছে?কাতার এয়ারওয়েজ (Qatar Airways)। দ্বিতীয় স্থানে ক্যাথে প্যাসিফিক এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর এয়ারলাইন্স রয়েছে ।
৪. ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?–মোহাম্মদ বাঘের জোলগাদার ।
৫. সম্প্রতি কোন রাজ্য ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রমোশন পলিসি ২০২৬’ লঞ্চ করেছে?রাজস্থান। বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এর মূল লক্ষ্য ।
৬. কোন দেশের মুদ্রায় প্রথমবারের মতো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর দেওয়ার খবর প্রকাশিত হয়েছে?–আমেরিকা (যুক্তরাষ্ট্র)। ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির মুদ্রায় স্বাক্ষর করেছেন ।
৭. চায়না মোবাইলের ‘গ্লোবাল ইন্টেলিজেন্স সেন্টার’ কোন শহরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে?–হংকং। এটি মূলত 6G প্রযুক্তি এবং AI গবেষণার ওপর কাজ করবে ।

৮. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কোন নতুন বিমান পরিসেবার উদ্বোধন করেছেন?–দেরাদুন থেকে পিথরাগড় বিমান পরিসেবা। এটি কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের অধীনে চালু করা হয়েছে ।
৯. সরকারি ও প্রতিরক্ষা কর্মীদের গৃহঋণ (Home Loan) সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল হাউজিং ব্যাংক কোন পোর্টাল চালু করেছে?–গৃহ সুগম (Griha Sugam) ।
১০. ২০২৬ সালের মার্চ মাসে চালু হওয়া ‘রিলিফ স্কিম’ (Relief Scheme) কোন দপ্তরের অধীনে কাজ করে?
–স্বরাষ্ট্র মন্ত্রক। রপ্তানি বাণিজ্যে যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে এই স্কিমটি চালু করা হয়েছে ।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ