“আজকের Daily Current Affairs In Bengali – 14 March 2026 পোস্টে আপনাদের স্বাগত।”
১. নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহ
২. শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার এবং ২০১১ বিশ্বকাপ জয়ী ভারত দলের কোচ গ্যারি কার্স্টেন শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন
৩. থিয়েটারে আজীবন সম্মাননা: ২০২৬ সালে ২১তম মহিন্দ্রা এক্সিলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডসে প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অমল পালেকার-কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ।
৪. ইন্ডিগোর অন্তর্বর্তীকালীন সিইও: ইন্ডিগোর সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক রাহুল ভাটিয়া ১০ মার্চ ২০২৬ থেকে বিমান সংস্থাটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।
৫. ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স: ২০২৬ সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতের প্যারা অ্যাথলিট শৈলেশ কুমার পুরুষদের হাই জাম্প (T63) ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন ।
৬. ধর্ম স্বাধীনতা বিলের খসড়া: জোরপূর্বক বা প্রতারণামূলক ধর্মান্তকরণ রোধ করতে ছত্তিশগড় রাজ্য সরকার ‘ধর্ম স্বাধীনতা বিল ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে ।
৭. ফ্রিডম শিল্ড সামরিক মহড়া: দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ‘ফ্রিডম শিল্ড’ নামক বড় মাপের একটি সামরিক মহড়া শুরু করেছে ।
৮. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক: সিপ্রি (SIPRI) রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হলো ভারত (প্রথম স্থানে রয়েছে ইউক্রেন) ।
৯. মার্কিন যুক্তরাষ্ট্রে তুলার বৃহত্তম সরবরাহকারী: ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, চীনকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তুলা ও তুলাজাত পণ্যের এক নম্বর সরবরাহকারী দেশে পরিণত হয়েছে ভারত ।
১০. আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন ২০২৬: ভারতের নতুন দিল্লি শহরে ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য ঃ রঙ করা অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ