“আজকের DailyCurrent Affairs In Bengali – 22 March 2026 পোস্টে আপনাদের
স্বাগত।”Daily Current Affairs In Bengali – 22
March 2026 Daily Current Affairs In Bengali – 22 March 2026

১. আন্তর্জাতিক বন দিবস (International Day of Forests) কবে পালিত হয়?—২১শে মার্চ। ২০২৬ সালের থিম হলো: “ফরেস্টস অ্যান্ড ইকোনমিকস” (Forests and Economics)।
২. ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী টানা নবম বছরের মতো কোন দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে?—ফিনল্যান্ড। দ্বিতীয় স্থানে আইসল্যান্ড এবং তৃতীয় স্থানে ডেনমার্ক।
৩. বিশ্বের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হিসেবে ভারতের অবস্থান বর্তমানে কততম?—-তৃতীয়। ২৯টি শহরে প্রায় ১১৪৩ কিলোমিটার সচল মেট্রো লাইন রয়েছে।

বই টির দাম মাত্র -১৫ টাকা
৪. ১০ জন ব্যক্তিকে উত্তোলন ও নিক্ষেপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া সিনা রুপেনথাল কোন দেশের নাগরিক?—জার্মানি। তিনি মাত্র ৩৭.৪৪ সেকেন্ডে ১০ জন পুরুষকে তুলে ছুড়ে ফেলে এই রেকর্ড গড়েন।
৫. ২০২৬ সালের ওয়ার্ল্ড বক্সিং ফিউচার কাপে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জয় করেছেন?—চন্দ্রিকা পূজারী। তিনি মহিলাদের ৫১ কেজি বিভাগে এই গৌরব অর্জন করেছেন।
৬. ২০২৫ সালের সাহিত্য একাডেমি পুরস্কারে বাংলা ভাষায় কে সম্মানিত হয়েছেন?—প্রসুন বন্দ্যোপাধ্যায়। তার শ্রেষ্ঠ কবিতা শীর্ষক কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
৭. ২০২৬ সালে মর্যাদাপূর্ণ ‘সংগীত কলানিধি’ পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে?—জয়ন্তী কুমারেশ (প্রখ্যাত বীণাবাদক)।
৮. কোন কিংবদন্তি সংগীত শিল্পীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ডাক টিকিট প্রকাশ করা হয়েছে?—-অন্নপূর্ণা দেবী। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে তার অবদানের জন্য এটি প্রকাশ করা হয়।

৯. স্কুলে এআই (AI) চালিত সাইবার হুমকি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ‘সাইবার সেফটি প্রোটোকল ২০২৬’ চালু করেছে কোন রাজ্য?—কেরালা।
১০. ইরান সম্প্রতি প্রথমবারের মতো কোন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে?
— সেজিল (Sejjil)। এটি প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
দ্রষ্টব্য ঃ রঙ করাঅংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ