Daily Current Affairs In Bengali – 24 March 2026

১. বিশ্ব যক্ষ্মা দিবস (World Tuberculosis Day) কবে পালিত হয়?—২৪শে মার্চ । ১৮৮২ সালে এই দিনে ডক্টর রবার্ট কচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেছিলেন।
২. ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন?— রাহুল ভাটিয়া । তিনি পিটার এলবার্সের স্থলাভিষিক্ত হলেন।

৩. উইলিয়াম ডালরিম্পল ২০২৬ সালে কোন বইয়ের জন্য ‘মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ’ জিতেছেন— দা গোল্ডেন রোড (The Golden Road) ।

৪. বিশ্বের প্রথম অটোনোমাস মেরিটাইম শিপ বিল্ডিং অ্যান্ড সিস্টেম সেন্টারের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়েছে?— অন্ধ্রপ্রদেশ । এটি নেল্লোর জেলার জুবভালাদিনি ফিশিং হারবারে রোবটিক্স এবং এআই (AI) ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে।
৫. জম্মু ও কাশ্মীরের কোন জেলায় ১০০ কোটি টাকার ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে?–অনন্তনাগ । এটি কোল্ড ওয়াটার ফিশারিজ বা ঠান্ডা জলের মৎস্য চাষের উন্নতির জন্য করা হয়েছে।
participate a free mock test-https://parthastudyhub.com/quiz/
৬. ‘কিস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’ (KISS Humanitarian Award) কাকে প্রদান করা হয়েছে?— নিতা আম্বানী । শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনকে এই সম্মান দেওয়া হয়েছে।
৭. ইরানের নতুন সুপ্রিম লিডার (সর্বোচ্চ নেতা) হিসেবে কে নিযুক্ত হয়েছেন?– মোজবা খামেনি ।
৮. ৪০তম ‘আহার ২০২৬’ (AAHAR) মেলায় সহযোগী দেশ (Partner Country) হিসেবে কোন দেশ যোগ দিয়েছে?– ইতালি । এটি দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত এশিয়ার বৃহত্তম খাদ্য মেলা।
৯. ২০২৪-২৫ বিসিসিআই (BCCI) পুরস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট’ সম্মান কে পেয়েছেন?– হর্ষিত রানা (পুরুষ বিভাগ) এবং এন শ্রী চারণী (মহিলা বিভাগ) ।
১০. কোন ব্যাংক মহিলাদের জন্য ‘ওমেন সাফায়ার সেভিংস অ্যাকাউন্ট’ (Women Sapphire Savings Account) চালু করেছে?– ব্যাংক অফ বরোদা । এতে ১০ লক্ষ টাকার ক্যান্সার কেয়ার কভারেজসহ নানা সুবিধা রয়েছে।
দ্রষ্টব্য ঃ রঙ করা
অংশ গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ