Daily Current Affairs In Bengali – 16 th April 2026

১. আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়?– ১৪ এপ্রিল। ২০২৬ সালে ডক্টর বিআর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
২. বিশ্বের প্রথম ‘গ্লোবাল ইউনিভার্সিটি ফর ওয়াইল্ডলাইফ অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স’ কোথায় স্থাপিত হতে চলেছে?– জামনগর (গুজরাট)। অনন্ত আম্বানীর নেতৃত্বে পরিচালিত ‘ভানতারা’ (Vantara)-র উদ্যোগে এটি স্থাপন করা হচ্ছে ।
৩. ২৫তম অল ইন্ডিয়া পুলিশ ওয়াটার স্পোর্টস ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে?– উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে। এর আয়োজন করেছে আইটিবিপি (ITBP) ।
৪. ২০২৬ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছেন?– সুজিত কালকাল (৬৫ কেজি বিভাগ) এবং অভিমন্যু মান্ডোয়াল (৭০ কেজি বিভাগ)। সুজিত উজবেকিস্তানের উমিদজন জালালভকে হারিয়ে এই সোনা জেতেন ।
৫. ২০২৬ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আয়ুষ শেট্টি কোন পদক জিতেছেন?–রৌপ্য পদক। চীনের নিংবো-তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ফাইনালে চীনের সি ইউকির কাছে পরাজিত হন ।
৬. কোন দেশ বিশ্বের প্রথম বাণিজ্যিক ১০জি (10G) ইন্টারনেট নেটওয়ার্ক চালু করেছে?– সংযুক্ত আরব আমিরাত (UAE)। এই প্রযুক্তিতে ডাউনলোডের গতি সর্বোচ্চ ১০ জিবিপিএস পর্যন্ত হতে পারে ।
৭. সম্প্রতি কাকে অর্থমন্ত্রকের ‘চিফ অ্যাডভাইজার কস্ট’ (Chief Adviser Cost) হিসেবে নিযুক্ত করা হয়েছে?– আনন্দ কুমার পাল ।
৮. ত্রি-সেবা সেমিনার ‘রণসংবাদ ২০২৬’ (Ransangram) কোথায় শুরু হয়েছে?–কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত এয়ারফোর্স টেকনিক্যাল কলেজে ।
৯. সম্প্রতি কোন উচ্চ আদালত বিচার বিভাগীয় কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে?– গুজরাট হাইকোর্ট। স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
১০. ২০২৬ অর্থবর্ষে এক ট্রিলিয়ন রুপি (১ লক্ষ কোটি টাকা) টার্নওভার অর্জনকারী প্রথম ভারতীয় এফএমসিজি (FMCG) কোম্পানি কোনটি?– আমুল (Amul) ।
দ্রষ্টব্য ঃ রঙ করা অংশ
গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ