Daily Current Affairs In Bengali – 16 th April 2026
১. বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন?– সম্রাট চৌধুরী। নীতীশ কুমার রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় পদত্যাগ করেছেন, তাঁর জায়গায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ।
২. ২০২৬ সালের উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক (Wisden Cricketers’ Almanack) অনুযায়ী বিশ্বের সেরা পুরুষ ক্রিকেটার কে হয়েছেন?–মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ।
৩. ২০২৬ সালের উইজডেনের সেরা নারী ক্রিকেটার হিসেবে ভারতের কে নির্বাচিত হয়েছেন?– দীপ্তি শর্মা। তিনি ভারতের প্রথম মহিলা হিসেবে ওয়ানডে বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য এবং অলরাউন্ড পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন ।
৪. উইজডেন ২০২৬ সংস্করণে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কাকে সম্মানিত করা হয়েছে?– অভিষেক শর্মা (ভারত) ।
৫. উইজডেন ২০২৬ সংস্করণে ‘ফাইভ ক্রিকেটার্স অফ দ্য ইয়ার’ তালিকায় কতজন ভারতীয় অ্যাথলেট স্থান পেয়েছেন?– ৪ জন। তাঁরা হলেন— শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং মোহাম্মদ সিরাজ ।
৬. ২০২৫ সালের ইংল্যান্ড সিরিজের অসামান্য পারফরম্যান্সের জন্য কাকে ‘উইজডেন ট্রফি’ (সেরা একক টেস্ট পারফরম্যান্স) প্রদান করা হয়েছে?– শুভমান গিল (ভারত) ।
৭. ২০২৬ সালের মার্চ মাসের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Men’s Player of the Month) কে হয়েছেন?– সঞ্জু স্যামসন (ভারত) ।
৮. ২০২৬ সালের মার্চ মাসের জন্য আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন?– অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড) ।
৯. ২০২৬ সালে ‘লতা দীননাথ মঙ্গেশকর’ পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে?– কৈলাশ সত্যার্থী (নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও শিশু অধিকারকর্মী) ।
১০. ২০২৬ সালে তামিল নববর্ষ ‘পুতান্ডু’ (Puthandu) কোন তারিখে পালিত হয়েছে?– ১৪ এপ্রিল