Daily Current Affairs In Bengali – 18 th April 2026
১. বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day) কবে পালিত হয়?– ১৭ এপ্রিল। এ বছরের থিম হলো: “Diagnosis as the First Step of Care” ।
২. ভারতের প্রথম ‘পড ট্যাক্সি’ (Pod Taxi) কোথায় চালু হতে চলেছে?– মুম্বাই (বিকেসি এবং কুরলা রেলওয়ে স্টেশনের মধ্যে)। এই ট্যাক্সিগুলো হবে ড্রাইভারহীন এবং এআই চালিত ।
৩. আইপিএল-এ ৪০০০ রান করা সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন?– শুভমান গিল। তিনি ২৬ বছর ২১৬ দিন বয়সে বিরাট কোহলির গড়া রেকর্ডটি ভেঙেছেন ।
৪. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর নতুন সিএমডি (CMD) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?–সঞ্জয় খান্না। তাঁর এই নিয়োগ ৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে ।
৫. জিন্দাল স্টেইনলেস লিমিটেড (Jindal Stainless Limited)-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?– রণবীর সিং ।
৬. জাতীয় সড়কের পাশে ঔষধি গাছ লাগানোর জন্য এনএইচএআই (NHAI) কোন উদ্যোগ চালু করেছে?– আরোগ্যবন উদ্যোগ (Aarogyavan Initiative)। এর অধীনে নিম, আমলকী, জামের মতো ৩৬ রকমের গাছ লাগানো হবে ।
৭. কোন দেশ তাদের প্রথম মহিলা সেনাপ্রধান হিসেবে সুশান কোয়েলকে (Susan Coyle) নিযুক্ত করেছে?– অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১২৫ বছরের ইতিহাসে তিনি প্রথম মহিলা সেনাপ্রধান ।
৮. ২০২৬ সালে ‘মন্টে কার্লো মাস্টার্স’ (Monte Carlo Masters) টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলস খেতাব কে জিতেছেন?– জনিক সিনার। তিনি ফাইনালে স্পেনের কার্লোস আলকারেজকে পরাজিত করেছেন ।
৯. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?– ২১তম সংবিধান সংশোধনী (১৯৬৭ সাল)। সম্প্রতি ১০ এপ্রিল ২০২৬-এ সিন্ধি ভাষায় সংবিধানের দেবনাগরী সংস্করণ প্রকাশিত হয়েছে ।
১০. ভারতীয় সেনাবাহিনী তাদের অ্যাপাচি হেলিকপ্টারের শক্তি প্রদর্শনের জন্য কোথায় ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) মহড়া পরিচালনা করেছে?– রাজস্থান (পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ)