Daily Current Affairs In Bengali – 4 th April 2026

১. প্রতি বছর কোন তারিখে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালন করা হয়?– ২ এপ্রিল। ২০২৬ সালের থিম হলো: “Autism and Humanity: Every Life has Value” ।
২. ভারতের বৃহত্তম বিমান সংস্থা ‘ইন্ডিগো’ (IndiGo)-র নতুন সিইও (CEO) হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?– উইলি ওয়াল্ডস (Willy Walsh)। তিনি পিটার এলবার্সের স্থলাভিষিক্ত হবেন ।

৩. কোন রাজ্য সরকারি বাসে নিরবচ্ছিন্ন যাতায়াতের জন্য ‘ক্যাশলেস মোবিলিটি কার্ড’ চালু করেছে?– মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ‘ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড’ (NCMC) প্রকল্পের উদ্বোধন করেন ।
৪. ভারতের কোন শহরটি সম্প্রতি আন্তর্জাতিক ‘বজ্রমুক্ত ২০টি শহর’-এর তালিকায় স্থান পেয়েছে?– ভারকালা (কেরল)। এটি প্রথমবারের মতো এই তালিকায় স্থান পেল ।

৫. স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৬-এ ভারত থেকে কে স্বর্ণপদক জয় করেছেন?– প্রমোদ ভগত ।
৬. বিশ্ব তিরন্দাজী সংস্থা কাকে ‘প্যারা আর্চার অফ দ্য ইয়ার ২০২৫’ সম্মানে ভূষিত করেছে?– শীতল দেবী। তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং বিশ্বের একমাত্র মহিলা বাহুবিহীন তিরন্দাজ ।
৭. ২০২৬ সালের মায়ামি ওপেন (Miami Open) মহিলাদের সিঙ্গলস খেতাব কে জিতেছেন?– আরিনা সাবালঙ্কা (বেলারুশ)। তিনি আমেরিকার কোকো গফকে পরাজিত করে এই শিরোপা জেতেন ।
৮. ‘ইন্ডিয়া স্কিলস ২০২৫-২৬’ জাতীয় প্রতিযোগিতাটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?– নয়ডা ।
৯. সম্প্রতি অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসেবে কোন শহরটির নাম ঘোষণা করা হয়েছে?– অমরাবতী। অন্ধ্রপ্রদেশ বিধানসভায় সর্বসম্মতভাবে অমরাবতীকে স্থায়ী রাজধানী হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে ।
১০. কেন্দ্রীয় সরকার সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক প্রতি লিটারে কত টাকা হ্রাস করেছে?– ১০ টাকা ।
দ্রষ্টব্য ঃ রঙ করা অংশ
গুলো পরিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ