Daily Current Affairs In Bengali – 5 th April 2026

5 th april
১. আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস (International Day for Mine Awareness) কবে পালিত হয়?– ৪ এপ্রিল। এ বছরের থিম হলো: “Invest in Peace, Invest in Mine Action” ।

২. খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে রয়েছে?– কর্ণাটক। তারা মোট ১৫টি পদক জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এবং তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ ।
৩. ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কমান্ডার দে লা লিজিয়ন ডি অনার’ দ্বারা সম্প্রতি কে ভূষিত হয়েছেন?– জাভেদ আশরাফ (ফ্রান্সে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত)। তিনি এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় রাষ্ট্রদূত ।

৪. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সম্প্রতি ‘সম্রাট সম্প্রদায়’ (Samrat Sampraday) মিউজিয়ামের উদ্বোধন করেছেন?– গুজরাট (গান্ধীনগরের কোবা তীর্থে)। মহাবীর জয়ন্তী উপলক্ষে এটি উদ্বোধন করা হয় ।
৫. আদানি পোর্টস (Adani Ports) ভারতের প্রথম ‘পোর্ট অফ রিফিউজি’ (Port of Refugee) কোথায় তৈরি করতে চলেছে?– দিঘি (মহারাষ্ট্র) এবং গোপালপুর (ওড়িশা) বন্দরে। মাঝ সমুদ্রে বিপদে পড়া জাহাজগুলোকে জরুরি আশ্রয় দেওয়ার জন্য এই ব্যবস্থা ।
৬. কোন কেল্লার চারপাশের পাহাড়কে ‘ন্যাশনাল জিও হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করা হয়েছে?– উত্তরপ্রদেশের বান্দা জেলার কালিঞ্জর ফোর্ট (Kalinjar Fort) ।
৭. এনএমডিসি লিমিটেড (NMDC Limited)-এর ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?– কৃষ্ণকুমার ঠাকুর ।
৮. ২০২৬ সালের মার্চ মাসে মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?– উচরাল নিয়াম-ওসর (Uchral Nyam-Osor) ।
৯. ডিজিসিএ (DGCA)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?– বীর বিক্রম যাদব ।
১০. সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের ঝুঁকি কমাতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুলটির নাম কী?– ‘ইনি’ (Eni)।